info@uccrel.com
Sat - Thu : 09 AM - 07 PM
ISO 45001:2018 14001:2015 9001:2015
হাইকোর্টের রায় থাকায় নির্মাণাধীন ভবন ভাঙতে পারেনি রাজউক!
October 5, 2024, 8:20 pm news

রাজধানীর কলাবাগান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে হাইকোর্টের রায় থাকায় নির্মাণাধীন ভবনটি ভাঙতে পারেনি রাজউক।

শনিবার (২৬ এপ্রিল) রাজউকের জোন-৫ এর সাব জোন ৫/২ এ রাজউকের কলাবাগান এলাকায় ডেভেলপার কোম্পানির একটি নির্মাণাধীন ভবন ইমারত রাজউকের নিয়ম অমান্য করায় ভাঙতে যায় রাজউক। এসময় ডেভেলপার হাইকোর্টের রিটের রায়ের কপি রাজউকের মোবাইল কোর্ট পরিচালনা টিমকে দেখালে পরে বাধে বিপত্তি।

রাজউক জোন ৫/২ এর অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মোঃ ইলিয়াস বলেন, মোবাইল টিম মহামান্য হাইকোর্টের রায়ের প্রতি সম্মান জানিয়ে অভিযুক্ত ভবনটি ভাঙ্গা থেকে বিরত থাকি। এসময় আমাদের মোবাইল টিম ডেভেলপর কোম্পানির প্রতিনিধিকে বিল্ডিং কোডের ব্যত্যয় না করে কাজ করার জন্য পরামর্শ দেন ।

এসময় তিনি কোম্পানির প্রতিনিধিকে আরও বলেন, ভবিষ্যতে রাজউক উক্ত রিটের বিরুদ্ধে আপীল পরিচালনা করলে কোম্পানি হেরে যাবেন এবং তাদের কোম্পানির সুনাম নষ্ট হবে এমনকি প্রজেক্ট ভ্যালু কমবে বলেও তিনি পরামর্শ দেন।

তিনি আরও বলেন, রাজউকের চেয়ারম্যান ইমারত নির্মাণ বিষয়ে কোন অনিয়ম সহ্য করা হবে না বলে যে নির্দেশনা দিয়েছেন তা তিনি ডেভেলপমেন্ট কোম্পানির প্রতিনিধিকে অবহিত করেন। আজ ২৬ এপ্রিল ডেভেলপমেন্ট কোম্পানির নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী ব্যত্যয়কৃত অংশে লাল দাগ দিয়ে মার্কিং করে দেওয়া হয়।

এ সময়ে ল্যানকো ডেভেলপমেন্টের প্রজেক্ট ম্যানেজার দিদারুল আলম বলেন, আগামী ১৫ দিনের মধ্যে লাল দাগ দিয়ে চিহ্নিত সকল ব্যত্যয় অংশ নিজ দায়িত্বে অপসারণ করে রাজউককে অবহিত করবেন এবং ভবিষ্যতে এ ধরনের ব্যত্যয় হবেনা বলে প্রতিশ্রুতি দেন।

এ সময়ে রাজউক সাব জোন ৫/২ এর অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মোঃ ইলিয়াস, প্রধান ইমারত পরিদর্শক এবং ইমারত পরিদর্শক উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম